Sushmita Sen Marriage: বিয়ে করতে প্রস্তুত সুস্মিতা সেন! হবু পাত্রের কাছে রাখলেন ৩ শর্ত, জানেন কী কী? | Sushmita sen reveals marriage condition long list of demands rohmam shawl relationship - 24 Ghanta Bangla News
Home

Sushmita Sen Marriage: বিয়ে করতে প্রস্তুত সুস্মিতা সেন! হবু পাত্রের কাছে রাখলেন ৩ শর্ত, জানেন কী কী? | Sushmita sen reveals marriage condition long list of demands rohmam shawl relationship

Spread the love

সদ্য তিনি পা দিয়েছেন পঞ্চাশে। তবে তাঁর রূপ, আভিজাত্য এবং ব্যক্তিত্বের জৌলুসে বিন্দুমাত্র ভাটা পড়েনি। তিনি যে সত্যিই প্রাক্তন ‘মিস ইউনিভার্স’, তা আজও প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেন সুস্মিতা সেন। তবে প্রবাদে আছে— ‘অতি বড় সুন্দরী না পায় বর!’ বলিউডের এই চিরসবুজ সুন্দরীর ব্যক্তিগত জীবনের দিকে তাকালে যেন সেই কথাই বারবার মনে পড়ে। বারবার মন ভাঙা, হাঁটুর বয়সী প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ানো, আবার কয়েক বছরের মাথায় বিচ্ছেদ— সুস্মিতার প্রেমজীবন বরাবরই চর্চার কেন্দ্রে। কখনও প্রবীণ ব্যবসায়ীর সঙ্গে একান্ত যাপন, তো কখনও সব অভিমান ভুলে পুরনো প্রেমিকের কাছে ফিরে আসা— প্রেম ও বিয়ে নিয়ে বহু চড়াই-উতরাই পেরিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী। তবে হবু পাত্রের সামনে রাখলেন এক কঠিন শর্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মন খুলে কথা বলেন সুস্মিতা। অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি বিয়ে করতে পুরোপুরি প্রস্তুত, কিন্তু মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সুস্মিতার কথায়, “আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন একজন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে এবং প্রতিটি মুহূর্তে আমাকে বুঝবে। কিন্তু আজকাল এমন মানুষ পাওয়া সত্যিই মুশকিল। যেদিন তেমন কাউকে খুঁজে পাব, সেদিনই বিয়ে করব।”

জীবনসঙ্গীর প্রতি নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে অভিনেত্রী আরও যোগ করেন, “শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু আসলে আমার চাহিদার তালিকাটা বেশ লম্বা। সেই তালিকা যে পূরণ করতে পারবে, তাঁকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। নাহলে আমি একাই বেশ ভালো আছি।”

সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবনে এর আগেও একাধিক পুরুষের আনাগোনা দেখা গিয়েছে। অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁ ব্যবসায়ী হৃতিক ভাসিন থেকে শুরু করে পরিচালক বিক্রম ভাটের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি। কয়েক বছর আগে শিল্পপতি ললিত মোদির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি ঘিরেও নেটদুনিয়ায় তোলপাড় পড়ে গিয়েছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বর্তমানে মোটেও নিঃসঙ্গ নন অভিনেত্রী। পুরনো প্রেমিক রোহমান শলের সঙ্গেই ফের ঘনিষ্ঠতা বেড়েছে তাঁর এবং বর্তমানে তাঁরা একসঙ্গেই রয়েছেন বলে খবর। এখন দেখার, সুস্মিতার সেই ‘লম্বা চাহিদার তালিকা’ পূরণ করে শেষ পর্যন্ত কে তাঁর গলায় মালা পরান। পুরনো বন্ধু রহমান নাকি অন্য কেউ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *