Stone Quarry Landslide: পাথর খাদানে কাজ চলাকালীন হঠাৎ পাথরের ধস নেমে মৃত্যু হল দুই শ্রমিকের | Birbhum Stone Quarry Landslide: Two Workers Killed, Several Injured in Nalhati Accident - 24 Ghanta Bangla News
Home

Stone Quarry Landslide: পাথর খাদানে কাজ চলাকালীন হঠাৎ পাথরের ধস নেমে মৃত্যু হল দুই শ্রমিকের | Birbhum Stone Quarry Landslide: Two Workers Killed, Several Injured in Nalhati Accident

Spread the love

Stone Quarry Landslide: পাথর খাদানে কাজ চলাকালীন হঠাৎ পাথরের ধস নেমে মৃত্যু হল দুই শ্রমিকের

প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla

বীরভূম: পাথর খাদানে কাজ চলাকালীন হঠাৎ পাথরের ধস নেমে মৃত্যু হল দুই শ্রমিকের। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে খবর। শুক্রবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর এলাকায়। মৃত দুই শ্রমিকের নাম লোকমান শেখ (বাগানপাড়া, বোধরা গ্রাম, নলহাটি থানা) এবং হারাধন শেখ (পাকুড়, ঝাড়খণ্ড)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাহাদুরপুরের ওই পাথর খাদানে পাথর ভাঙার জন্য ড্রিলিংয়ের কাজ চলছিল। খাদানের নিচে তখন ৬ থেকে ৮ জন শ্রমিক কাজ করছিলেন। কাজ চলাকালীন আচমকাই ওপর থেকে পাথরের বড় অংশ ধসে পড়ে তাঁদের ওপর।

ধসের জেরে পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান লোকমান ও হারাধন। বাকি শ্রমিকদের মধ্যে কয়েকজন অল্পবিস্তর আহত হন। ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং মৃত দুই শ্রমিকের পরিবারে নেমে আসে শোকের ছায়া। খাদানে সুরক্ষা বিধি মানা হচ্ছিল কি না, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *