রাজ্যের প্রাইমারি স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি, আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন ব্যবস্থা
এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি), কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, নতুন ব্যবস্থা যাতে মসৃণ ভাবে কার্যকর হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংসদগুলিকে পরবর্তী পদক্ষেপ করতে হবে।