বেআইনি ওষুধ কারবার রুখতে অভিযানে পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বেআইনি ওষুধ কারবার রুখতে চলল বিশেষ অভিযান। বৃহস্পতিবার মহিষাদল থানার পুলিশ ও ড্রাগ কন্ট্রোলের যৌথ উদ্যোগে তল্লাশি চালানো হয়। এলাকার একাধিক ওষুধের দোকানে তাঁরা তল্লাশি অভিযান চালায়। বাজেয়াপ্ত করা হয় একাধিক ওষুধ, ইঞ্জেকশন। অবৈধ ওষুধ মজুত, বিক্রি ও সরবরাহ বন্ধ এবং মাদক সংক্রান্ত বেআইনি কার্যকলাপ রুখতে এই বিশেষ অভিযান চলে। আপাতত অভিযুক্তদের শোকজ় নোটিস পাঠানো হয়েছে।