টিকিট-নথি কিছুই নেই, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ জোর করে ঢুকলেন ১ ব্যক্তি, তার পরে... - 24 Ghanta Bangla News
Home

টিকিট-নথি কিছুই নেই, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ জোর করে ঢুকলেন ১ ব্যক্তি, তার পরে…

Spread the love

নেই বিমানের টিকিট, নেই যাত্রার কোনও নথি। বিমানবন্দরের প্রবেশপথে বাধা নিরাপত্তা রক্ষীর। কিন্তু তার পরেও নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা এক ব্যক্তির। বাধা দিতে গেলে CISF কর্মীকে ধাক্কা দিয়ে কয়েক মিটার ভিতরে ঢুকেও পড়েন তিনি। কিন্তু শেষরক্ষা হলো না। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে পাকড়াও করে CISF ও কুইক রেসপন্স টিম (QRT)। বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGI) টার্মিনাল ৩-এ এই ভাবে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কী ঘটেছিল এয়ারপোর্টে?

CISF সূত্রে খবর, বুধবার বিকেল ৩টে নাগাদ টার্মিনাল ৩-এর ডিপারচার অর্থাৎ বেরনোর গেটে ঘটে ঘটনাটি। হরিয়ানার এক বাসিন্দা যাত্রার বৈধ নথি ছাড়াই বিমানবন্দরের ভিতরে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি বাধা অগ্রাহ্য করে এগিয়ে যান। ধস্তাধস্তির মধ্যে কয়েক মিটার ভিতরে ঢুকেও পড়েন। সেই সময়ে এক সশস্ত্র CISF জওয়ান ও QRT-র সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে ধরে ফেলেন।

ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে CISF। সেখানে দেখা যাচ্ছে, এক নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে আটকে রাখার চেষ্টা করছেন। কিন্তু তাঁকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওই ব্যক্তি। পরে এক সশস্ত্র জওয়ান গিয়ে তাঁকে কাবু করেন। CISF জানিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফলে নিরাপত্তা বিঘ্ন এড়ানো সম্ভব হয়েছে।

ওই ব্যক্তির পিঠের ব্যাগ থেকে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল ফোন এবং বিভিন্ন শিক্ষাগত ও খেলাধুলার শংসাপত্র উদ্ধার হয়েছে বলে খবর। উচ্চশিক্ষা ও চাকরির আবেদন সংক্রান্ত নথিও ছিল ব্যাগে। ওই ব্যক্তি হরিয়ানার সোনিপতের বাসিন্দা বলে সূত্রের খবর। কেন তিনি বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

তদন্তে দিল্লি পুলিশ

ধৃত ব্যক্তিকে জেরা করার জন্য দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। পরিবারের দাবি, ওই ব্যক্তি মাদকাসক্তির সমস্যায় ভুগছেন এবং মানসিক ভাবে অসুস্থ। তবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, দিল্লির IGI বিমানবন্দরকে অতি-সংবেদনশীল নিরাপত্তা এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে যাত্রীদের টার্মিনালে প্রবেশের আগে বিমানের টিকিট ও পরিচয়পত্র দেখাতে হয়। বিমানবন্দরের কর্মীদেরও পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। এমন কড়া নিরাপত্তার মধ্যেও কী ভাবে ওই ব্যক্তি কয়েক মিটার ভিতরে ঢুকে পড়লেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।

FAQ

১. দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ কী ঘটেছিল?

বুধবার বিকেলে বৈধ বিমানের টিকিট ও যাত্রার নথি ছাড়াই এক ব্যক্তি দিল্লির IGI বিমানবন্দরের টার্মিনাল ৩-এ ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে CISF কর্মীকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়েন তিনি।

২. দিল্লি বিমানবন্দরে ওই ব্যক্তিকে কী ভাবে আটক করা হয়?

নিরাপত্তারক্ষীদের বাধা অগ্রাহ্য করে কয়েক মিটার ভিতরে ঢুকে পড়লেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছন CISF-এর সশস্ত্র জওয়ান ও কুইক রেসপন্স টিমের সদস্যরা। তাঁরাই ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

৩. দিল্লি বিমানবন্দরের কোন টার্মিনালে ঘটনাটি ঘটেছে?

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGI) টার্মিনাল ৩-এর ডিপারচার গেটে এই ঘটনা ঘটে।

৪. ধৃত ব্যক্তির কাছ থেকে কী কী উদ্ধার হয়েছে?

তাঁর ব্যাগ থেকে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল ফোন এবং বিভিন্ন শিক্ষাগত ও খেলাধুলার শংসাপত্র উদ্ধার হয়েছে। উচ্চশিক্ষা ও চাকরির আবেদন সংক্রান্ত নথিও ছিল।

৫. ধৃত ব্যক্তি কোন রাজ্যের বাসিন্দা?

CISF সূত্রে খবর, ধৃত ব্যক্তি হরিয়ানার বাসিন্দা।

৬. দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা ভাঙার চেষ্টার তদন্ত করছে কে?

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

৭. ধৃত ব্যক্তির পরিবারের তরফে কী দাবি করা হয়েছে?

পরিবারের দাবি, ওই ব্যক্তি মাদকাসক্তির সমস্যায় ভুগছেন এবং মানসিক ভাবে অসুস্থ। তবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *