এ বার নিশানায় সইফ আলি খান, বাবা সিদ্দিকির হত্যাকারীদের থেকে প্রাণনাশের হুমকি?
বেশ কয়েকদিন ধরেই একের পর এক বলিউড তারকাকে প্রাণনাশের হুমকি। এ বার সেই তালিকায় অভিনেতা সইফ আলি খান। সূত্রের খবর, সইফের কাছে ফোন এসেছে বাবা সিদ্দিকী হত্যা মামলার পলাতক অভিযুক্ত জ়িশান আখতারের কাছ থেকে। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করছে মুম্বই পুলিশ। হুমকি আদৌ আখতার দিয়েছে, নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে এই ধরনের কাজ করছে, নজর রাখা হচ্ছে সে দিকেও।
চলতি মাসের শুরুতে অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানা হুমকি পাওয়ার পরে সইফের কাছেও আসে হুমকি ফোন। সেই ঘটনায় পুলিশ বেঙ্গালুরুর ৩০ বছরের আইআইটি স্নাতক বৈভব মিশ্রকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হুমকি দেওয়ার জন্য AI ব্যবহারের অভিযোগও রয়েছে। পুলিশের তদন্তে জানা গিয়েছে, কোনও অপরাধী চক্রের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র ছিল না।