Samik Bhattacharya: তৃণমূল কংগ্রেস এখন 'যাত্রাদল', 'পরের পালা ঘাসফুল তুমি কার?' কটাক্ষ শমীকের | BJP Bengal President Samik Bhattacharya Mocks TMC Over Party Symbol Row, Calls It a Jatra Party - 24 Ghanta Bangla News
Home

Samik Bhattacharya: তৃণমূল কংগ্রেস এখন ‘যাত্রাদল’, ‘পরের পালা ঘাসফুল তুমি কার?’ কটাক্ষ শমীকের | BJP Bengal President Samik Bhattacharya Mocks TMC Over Party Symbol Row, Calls It a Jatra Party

Spread the love

Samik Bhattacharya: তৃণমূল কংগ্রেস এখন 'যাত্রাদল', 'পরের পালা ঘাসফুল তুমি কার?' কটাক্ষ শমীকের

শমীক ভট্টাচার্যImage Credit: TV9 Bangla

পুরুলিয়া: দুই তৃণমূলের প্রতীক যুদ্ধ নিয়ে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)। তৃণমূল কংগ্রেসকে (TMC) যাত্রার দল বলে কটাক্ষ করলেন তিনি। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরপরই তৃণমূল কংগ্রেসে ফাটল দেখা দেয়। সংসদীয় রাজনীতিতে ২০ জনের দল তৃণমূল ছেড়ে এনসিপিআইতে চলে যান। এদিকে বিধানসভায় দুই ভাগ হয় দল। একটা মমতা তৃণমূল (Mamata TMC), আরেকটা ঋতব্রত তথা গণতান্ত্রিক তৃণমূল। আসল তৃণমূল কে, প্রতীক আসলে কার? এই নিয়ে একটা রাজনৈতিক যুদ্ধ চলছে। এই আবহে দুই তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য।

তৃণমূলকে নিশানা শমীকের

পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপি বিজয়া সম্মেলনের জনসভার মঞ্চ থেকে তৃণমূলকে বিঁধেছেন শমীক। বলেন, ” একটা দল যাঁরা প্রকাশ্য মঞ্চ থেকে ভারত সরকারকে আক্রমণ করত, আজ সেইসব দল নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। নিজেদের প্রতীক নিয়ে প্রতিযোগিতাকরছে । একজন তো আবার বললেন, চ্যালেঞ্জ করছি কয়েকদিনের মধ্যে প্রমাণ করে দেব ওই প্রতীকটা কার? ভেবে দেখুন, বাবা দাঁড়িয়ে বলছে ছেলে তুই কার? মা বলছে আমি প্রমাণ করে দেব, এ ছেলে তোমার।”

যাত্রাদল বলে কটাক্ষ 

এরপরই তৃণমূল কংগ্রেসকে যাত্রার দল বলে কটাক্ষ করেন শমীক। সাংসদের তীর্যক মন্তব্য, “এবার দেখবেন শীত পড়ছে, চিৎপুর পাড়ায় যাত্রা আসবে। যাত্রা আসবে গ্রামে-গঞ্জে প্রতীক তুমি কার? ঘাসফুল তুমি কার? এখন তৃণমূল কংগ্রেস যাত্রাদলে পরিণত হয়েছে।”

বাম ও তৃণমূলকেও এক বন্ধনীতে রেখে আক্রমণ করেছেন শমীক। বলেন, “সিপিআইএম এখন বই নিয়ে রাস্তায় নেমে পড়েছে, বলছে পড়াশোনা করতে হবে। আপনারা তো ৩৪ বছর ধরে মানুষকে পড়ালেন। তারপর মানুষ আপনাদের ফেল করিয়ে দিল। এখন গ্রাম দিকে দেখা যাবে তৃণমূল সিপিএম কে ডাকছে, এই এদিকে এস। কি প্রেম ভাবা যায় না।”

শমীক আরও বলেন, “তৃণমূলের দুঃখে বিকাশ ভট্টাচার্য কাঁদছে। বিকাশবাবু কেঁদে চলেছেন আর মামলা করে চলেছেন। নির্বাচন যেদিন হোক না কেন সিপিএম থাকবে না, তৃণমূল কংগ্রেস থাকবে না। কংগ্রেস মাঝেমধ্যে ঝিমিক ঝিমিক করে উঠছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *