বাড়ির মনসা পুজোয় খেলা দেখানোর সময় সাপের কামড়ে মৃত্যু হলো সর্পবন্ধু-র
বাড়িতে বাবা-মা, স্ত্রী ছাড়াও চার বছরের এক ছেলে রয়েছে রাহুলের। তাঁর নেশা ছিল সাপ উদ্ধার করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া। সাপ উদ্ধারের জন্য কোনও পারিশ্রমিক নিতেন না রাহুল। এই জন্য এলাকায় জনপ্রিয় ছিলেন তিনি। তবে সাপের কামড়েই তাঁর এই মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকার লোকজন। মঙ্গলবার বিকেলে সর্পবন্ধু রাহুলের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ-ও।