কুলগামে যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই, ঘেরাটোপে লস্কর কমান্ডার
বুধবার ভোর ৪টে নাগাদ জম্মু-কাশ্মীরের কুলগামে যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল গুলির লড়াই শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে তল্লাশি চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পুলিশের দাবি, সেখানে লস্কর-ই-তৈবা কমান্ডার লতিফ ভাটের খোঁজ মেলে। গত ১১ নভেম্বর আখরানে সিআরপিএফ নাকায় হামলা চালিয়ে উমর নিসার দার ও লতিফ পালিয়েছিল। কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, বর্তমানে ওই জঙ্গি যৌথ বাহিনীর ঘেরাটোপে পড়েছে এবং গুলির লড়াই চলছে।
বিস্তারিত আসছে…