জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কম্যান্ডার মহম্মদ লতিফ ভাট। সূত্রের খবর, একটি মসজিদে আশ্রয় নিয়েছিল লতিফ। নিরাপত্তা বাহিনীর তরফে তাঁকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও সেই প্রস্তাব খারিজ করে দেয় সে।