ICDS Rice Smuggling | খাদ্যমন্ত্রীর জেলা সফরের আগেই সরকারি চাল পাচারের ছক বানচাল, উদ্ধার ৪৭ বস্তা সরকারি চাল, আটক ১ - 24 Ghanta Bangla News
Home

ICDS Rice Smuggling | খাদ্যমন্ত্রীর জেলা সফরের আগেই সরকারি চাল পাচারের ছক বানচাল, উদ্ধার ৪৭ বস্তা সরকারি চাল, আটক ১

Spread the love

খাদ্যমন্ত্রীর জেলা সফরের ঠিক একদিন আগেই সরকারি চাল পাচারের ছক বানচাল করল মালদা জেলা প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে মহকুমা শাসকের নির্দেশে বিডিওর নেতৃত্বে অভিযান চালিয়ে রতুয়া-১ নম্বর ব্লকের ভাদো এলাকা থেকে উদ্ধার হলো ৪৭ বস্তা আইসিডিএসের (ICDS) সরকারি চাল। ২৬ টাকা কেজি দরে এই সরকারি চাল বিক্রি করে পাচারের পরিকল্পনা চলছিল বলে খবর। ঘটনায় সংশ্লিষ্ট ডিলার নিমাই মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে প্রশাসন এবং মুস্তাফা নামে এক চাল পাচারকারীকে আটক করা হয়েছে। দেখুন ‘এই সময়’-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *