হাসিনার ফেরা নিয়ে জল্পনার মাঝেই ঢাকায় জোড়া বোমা বিস্ফোরণ, জখম ৩ - 24 Ghanta Bangla News
Home

হাসিনার ফেরা নিয়ে জল্পনার মাঝেই ঢাকায় জোড়া বোমা বিস্ফোরণ, জখম ৩

Spread the love


ঢাকা: শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জল্পনা ঘিরে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। রাজনৈতিক অস্থিরতার আবহে একের পর এক হিংসার ঘটনার খবর আসছে বিভিন্ন এলাকা থেকে। এরই…

ঢাকা: শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জল্পনা ঘিরে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। রাজনৈতিক অস্থিরতার আবহে একের পর এক হিংসার ঘটনার খবর আসছে বিভিন্ন এলাকা থেকে। এরই মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন তিন পথচারী।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে বিস্ফোরণ দুটি ঘটে। প্রথমটি বিমানবন্দরের বাইরের গেটের কাছে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় বিমানবন্দর সংলগ্ন জসীমউদ্দিন এলাকা ও ফ্লাইওভারের সংযোগস্থলে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক কামরুল ইসলাম তালুকদার জানিয়েছেন, দুষ্কৃতীরা ফ্লাইওভারের উপর থেকে বোমা ছুড়েছিল। তাতেই তিন পথচারী সামান্য আহত হন। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

তবে এই বিস্ফোরণের সঙ্গে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশও এমন কোনও সম্পর্কের কথা নিশ্চিত করেনি।

উল্লেখ্য, হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে গত কয়েক দিন ধরেই বাংলাদেশে উত্তেজনা বাড়ছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষের পাশাপাশি ট্রেন, বাস ও ব্যাঙ্কে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে খবর। এই ধরনের হিংসাত্মক ঘটনার জন্য পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলির কর্মীদের দায়ী করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ একাধিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশে ফের হিন্দু অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধর-তলপেটে লাথি! অভিযুক্ত BNP নেতা নুরুজ্জামান

ঘনাচ্ছে রহস্য! ভোরের অন্ধকারে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জে স্থানান্তর কেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *