শনিবার আইআইটির অনুষ্ঠানে খড়্গপুরে আসতে পারেন মোদী - 24 Ghanta Bangla News
Home

শনিবার আইআইটির অনুষ্ঠানে খড়্গপুরে আসতে পারেন মোদী

Spread the love

প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রী ক্যাম্পাসে এসে তাঁর চিন্তাভাবনা ও দিকনির্দেশনা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন বলে আশা করা হচ্ছে। এই প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অঙ্গ হিসেবে ভারত সরকারের একটি বিশেষ স্মারক মুদ্রাও উন্মোচন করবেন তিনি।’ একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আইআইটি কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রধানমন্ত্রীর মিনিট-টু-মিনিট সফরসূচি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে পিএমও-র তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে এই সফরসূচি ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *