লন্ডনের রাস্তায় ন্যাশনাল সিটিজ়েন পার্টি এবং আওয়ামি লিগের সদস্যদের মধ্য়ে হাতাহাতি, জখম ৫
সূত্রের খবর, হলের পেছনের গাড়ি পার্কিং এলাকা ও রাস্তায় দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি চলে। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করায় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হন।
সংঘর্ষে গুরুতর আহত চার থেকে পাঁচজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে (কিং জর্জ হাসপাতাল ও কিংস কলেজ হাসপাতাল) ভর্তি করা হয়েছে। ঘটনার আগেই নাহিদ ইসলাম ভেন্যুর পেছনের দরজা দিয়ে নিরাপদে স্থান ত্যাগ করেন।