লক্ষ লক্ষ টাকা বকেয়া, সুফিয়ানের ‘জাহাজ বাড়িতে’ ব্যাঙ্কের ঋণখেলাপির নোটিস
নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের ‘ জাহাজ বাড়িতে’ দেওয়া হলো ঋণখেলাপির নোটিস। বাড়ি তৈরি এবং ব্যবসার জন্য প্রচুর টাকা ঋণ নিয়েছিলেন সুফিয়ান। তবে সেই ঋণ শোধ করেননি তিনি। দীর্ঘদিন ধরে ঋণের টাকা পরিশোধ না করার অভিযোগেই মঙ্গলবার তাঁর বাড়িতে নোটিস লাগিয়ে দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ঋণখেলাপির নোটিস ঘিরে চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রাম এলাকায়।