পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই নাবালকের - 24 Ghanta Bangla News
Home

পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই নাবালকের

Spread the love

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কের উকুনমারি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো দুই নাবালকের। মৃতদের নাম আকাশ দোলুই (১৩) ও সুশান্ত ভূুঁইয়া (১১)। মঙ্গলবার রাস্তার পাশে ট্রলিতে খড় বোঝাইয়ের কাজ চলছিল। সেই সময় সেখানে দাঁড়িয়ে ছিল দুই কিশোর। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে বালেশ্বর থেকে খড়্গপুরগামী পিকআপ ভ্যানটি। পরে রাস্তার পাশেই উল্টে যায় গাড়িটি। আহতদের মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুই নাবালককে মৃত ঘোষণা করেন। চালক পলাতক। গাড়িটি আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *