দূষণ বন্ধ না হলে দিতে হবে জরিমানা, যমুনা নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এ দিন জানায়, প্রায় ৫২০টি নালা দিয়ে বর্জ্য জল যমুনায় গিয়ে পড়ছে। শুধু নদী পরিষ্কারের জন্য টাকা খরচ করলেই সমস্যার সমাধান হবে না। দূষণের উৎস বন্ধ করাও জরুরি।
সেই কারণে যে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল বা জেলার মধ্যে দিয়ে যমুনা প্রবাহিত হচ্ছে, সেখানকার নদীর জলের গুণমানের অবনতি হলে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়ী করা হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।