ট্র্যাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মা ও মেয়ে
এ দিকে, পুলিশের সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত মা ও মেয়ে। তাঁদের দাবি, বাড়িতে জগদ্ধাত্রী পুজো থাকায় তাঁরা ঠাকুরনগর থেকে ফুল কিনতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথেই পুলিশের সঙ্গে বচসা বাধে ঠিকই, তবে তাঁরা কোনও ভাবেই পুলিশের গায়ে হাত তোলেননি বলে দাবি করেছেন। আক্রান্ত মহিলা ট্র্যাফিক পুলিশ কর্মীর দাবি, ওই মহিলা ও তাঁর মেয়ে মিথ্যে বলছেন। তাঁরা অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজ করেন। তাঁর গায়ে হাতও তোলেন। ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।