কার্তিক পুজোয় শ্বশুরবাড়ি ফিরতে চাননি স্ত্রী, ঝগড়ার পরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা স্বামীর
সুধনের ভাই তাপস মণ্ডল বলেন, ‘আমাদের এখানে কার্তিক পুজো বড় উৎসব। আবার বৌদির বাপের বাড়ি কাটোয়াতেও কার্তিক পুজোয় খুব ধুমধাম করে হয়। দাদা বৌদিকে কার্তিক পুজোর আগে বাড়ি ফিরে আসতে বলেছিল। কিন্তু বৌদি জানিয়ে দিয়েছিলেন, বাপের বাড়িতেই কার্তিক লড়াই দেখে ফিরবে। এ নিয়ে ওদের কথা কাটাকাটি হয় রবিবার। তার খানিক বাদেই দাদা চিৎকার করে বলে আমাকে বাঁচা। আমি কীটনাশক খেয়েছি।’
পরিবারের লোকেরা জানান, প্রথমে সুধনকে পূর্বস্থলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় সুধনের।