এখনও বিয়েই হয়নি, বাগদান হতেই দুয়ারে কার্তিক! পোস্ট করে কী বললেন দেবাংশু? - 24 Ghanta Bangla News
Home

এখনও বিয়েই হয়নি, বাগদান হতেই দুয়ারে কার্তিক! পোস্ট করে কী বললেন দেবাংশু?

Spread the love


কলকাতা: বিয়ের আগেই বাড়িতে কার্তিক ঠাকুর! কার্তিক পুজোর সকালে এমনই এক ঘটনায় চর্চায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর বাড়িতে কার্তিকের মূর্তি রেখে যাওয়ার ঘটনা ঘিরে…

কলকাতা: বিয়ের আগেই বাড়িতে কার্তিক ঠাকুর! কার্তিক পুজোর সকালে এমনই এক ঘটনায় চর্চায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর বাড়িতে কার্তিকের মূর্তি রেখে যাওয়ার ঘটনা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। এই চিঠির ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, ঠাকুর তিনি গ্রহণ করেছেন। তবে একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, এখনও তাঁর বিয়ে হয়নি। তিনি অবিবাহিত।

দেবাংশুর বক্তব্য, বাড়ির সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে। তাঁর দাবি, রাত সাড়ে তিনটে নাগাদ হেলমেট পরা দু’জন ব্যক্তি এসে বাড়ির সামনে কার্তিকের মূর্তি রেখে যান। কারা এই কাজ করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, দেবাংশুর হবু স্ত্রী পেশায় বিমানসেবিকা। একটি জনপ্রিয় বিমানসংস্থায় কর্মরত তিনি। তাঁর বাড়ি উত্তরপাড়ায়। দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের। সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসার কথা দু’জনের।

প্রসঙ্গত, আজ কার্তিক পুজো। বাংলার প্রচলিত লোকাচার অনুযায়ী, নতুন বিবাহিত দম্পতির বাড়িতে কার্তিকের মূর্তি রেখে যাওয়ার রীতি রয়েছে। মূলত সন্তান কামনায় এই প্রথা পালন করা হয়। বহু বছর ধরে বাঙালি সমাজে চলে আসছে এই লোকাচার। সেই প্রথার সঙ্গে জড়িয়েই দেবাংশুর বাড়িতে কার্তিকের মূর্তি পৌঁছে দেওয়া হয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

আদালত অবমাননার অভিযোগে অভিষেককে শো-কজ, জবাব তলব হাইকোর্টের

ঘণ্টায় ৩২০ কিমি গতির প্রস্তুতি, বুলেট ট্রেনে বিদ্যুৎ সরবরাহ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *