আদালত অবমাননার অভিযোগে অভিষেককে শো-কজ, জবাব তলব হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

আদালত অবমাননার অভিযোগে অভিষেককে শো-কজ, জবাব তলব হাইকোর্টের

Spread the love

কলকাতা: আদালত অবমাননার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শো-কজ নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাস থেকে এই নোটিস জারি করা…

কলকাতা: আদালত অবমাননার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শো-কজ নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাস থেকে এই নোটিস জারি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে নোটিসের জবাব দিতে হবে। তাঁর বিরুদ্ধে কেন আদালত অবমাননার রুল জারি করা হবে না, তা ব্যাখ্যা করতে হবে অভিষেককে।

গত ৭ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেখানে বিচার ব্যবস্থার একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংবাদমাধ্যমের সামনে দেওয়া বক্তব্যের একটি অংশ নিজের ফেসবুক পেজে তুলে ধরেছিলেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ ছিল, বার বার তাঁর উপর হামলার ঘটনা ঘটলেও বিচার ব্যবস্থার একাংশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

অভিষেকের সেই পোস্টকে আদালত অবমাননাকর বলে মনে করেছে কলকাতা হাইকোর্ট। বিষয়টি নজরে আসার পরেই স্বতঃপ্রণোদিত হয়ে ফৌজদারি আদালত অবমাননার মামলা শুরু করেন বিচারপতি কৃষ্ণা রাও। সেই মামলাতেই এবার অভিষেককে শো-কজ নোটিস পাঠানো হল।

অন্যদিকে, অভিষেকের নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিরাপত্তা সংক্রান্ত রিভিউ কমিটির বৈঠক আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে ওই বৈঠক করে অভিষেকের নিরাপত্তার প্রয়োজনীয়তা পর্যালোচনা করতে হবে। পর্যালোচনার পর তাঁর নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কমিটিকে।

ডায়মন্ড হারবারমুখী সড়কে বড়সড় উন্নয়নের পরিকল্পনা! চার লেন হতে পারে ৩১ কিমি রাস্তা

মালদার হিজলবনে পর্যটনের নতুন পরিকল্পনা! ফিরবে কি অরণ্যের হারানো গৌরব?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *