Suvendu Adhikari News: 'শ্রীকৃষ্ণ,রাম,কালী,হনুমানের শক্তি দেখুন...', পুরনো ঘটনা শোনালেন শুভেন্দু | Suvendu Adhikari News: CM Suvendu Adhikari give some speech in Netaji Indoor Stadium - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari News: ‘শ্রীকৃষ্ণ,রাম,কালী,হনুমানের শক্তি দেখুন…’, পুরনো ঘটনা শোনালেন শুভেন্দু | Suvendu Adhikari News: CM Suvendu Adhikari give some speech in Netaji Indoor Stadium

Spread the love

আজ ১৭ নভেম্বর,২০২৬ তারিখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা’ আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে এই অনুষ্ঠান। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “সবকিছুকে ভোটের সঙ্গে যুক্ত করবেন না। সনাতন ভারতে গীতা পাঠ হনুমান চল্লিশা পাঠ চলবে। পশ্চিমবঙ্গে সনাতনীরা ম্রিয়মান হয়ে গিয়েছিলেন, তারা জেগেছে। তাঁরা নিজেদের এতদিনের ব্যথা ব্যক্ত করছেন। দুনিয়া জুড়ে হিংসা এবং যুদ্ধ চলছে। এই ধরনের কর্মসূচি শান্তির বার্তা দেবে।” আজ নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) গুরুত্ব পূর্ণ কিছু মন্তব্য করেছেন। শুধু তাই নয়, তিনি পুরনো একটি ঘটনার প্রসঙ্গ তোলেন। নাম না করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

কী কী বলেছেন শুভেন্দু?

শুভেন্দু অধিকারী: নতুন প্রজন্ম তৈরি হচ্ছে বিকশিত ভারত বানানোর জন্য।

শুভেন্দু অধিকারী: যাঁরা রাম মন্দিরের বিরোধিতা করে, সনাতনীদের গালিগালাজ করে, তারা এখন দেশের ভিতরে গড়বড় তৈরি করতে চাইছে। এদের জবাব দেবে নতুন প্রজন্ম।

শুভেন্দু অধিকারী: এই দেশ সনাতনীদের ভূমি। ৩৪ বছরের কমিউনিস্টরা নিজেদের নাস্তিক বলত। আর আমাদের ধর্ম পালনের অনুমতি দিত না। বলত, এখানে জয় শ্রীরাম চলে না। আর ১৫ বছরের সরকার হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলত।

শুভেন্দু অধিকারী: যে সময় রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় এখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী পার্ক-সার্কাসে বলছে রাম মন্দির নেহি চলেগা।

শুভেন্দু অধিকারী: সনাতনের শক্তি দেখুন। কয়েকদিন আগে কালী পুজো করেছি। শ্রীকৃষ্ণ, রাম, কালী, হনুমানের শক্তি দেখুন। ২০২৫ সালে কালী মাকে পুলিশের প্রিজন ভ্যানে তুলেছিল। এবার ওঁকে ২০২৬ সালে ওঁকেই দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হল। এটাই কালীর শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *