Purulia: পুরুলিয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪ যুবক | Four Person arrested in purulia for harassing a youth - 24 Ghanta Bangla News
Home

Purulia: পুরুলিয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪ যুবক | Four Person arrested in purulia for harassing a youth

Spread the love

পুরুলিয়ায় ধর্ষণের অভিযোগImage Credit: Tv9 Bangla

পুরুলিয়া: ‘এ রাজ্যে ধর্ষক-গুণ্ডাদের কোনও স্থান নেই…’, আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী, অভিযুক্তদের কড়া বার্তা দিতে পুলিশকেও খোলা হাত দিয়েছেন তিনি। ইতিমধ্যেই ধর্ষণে অভিযুক্ত তিন ভিন্ন ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টার করেছে পুলিশ। এত কড়া পদক্ষেপের পরও একাংশের শুধরানোর কোনও নাম নেই। বন্ধুত্বের পরিচিতির সূযোগকে কাজে লাগিয়ে ১৭ বছরের এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ যুবক।

ঘটনাটি পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার। জানা গিয়েছে, রবিবার রাতে কাশিপুর থানা এলাকার মাজারামুড়া গ্রামে যাত্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল ওই নাবালিকা। সেই অনুষ্ঠানে তার পূর্ব পরিচিত এক যুবকও ছিল। ওই যুবকের সঙ্গে আরও তিন বন্ধু ছিল বলে নির্যাতিতার পরিবার সূত্রে খবর। এরপর অভিযুক্তরা চারজন মিলে রাতের বেলা মেয়েটিকে গণধর্ষণ করে বলে দাবি নাবালিকার পরিবারের। বাড়ি ফিরে গোটা বিষয়টি পরিবারকে জানায় নিগৃহীতা।

এরপর সোমবার কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর ওই চার যুবককে গ্রেফতার করে পুলিশ। আগামিকাল অভিযুক্তদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *