Calcutta High Court on Abhishek: বিচারপতিদের নিয়ে অবমাননাকর মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court Showcause TMC MP Abhishek Banerjee - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court on Abhishek: বিচারপতিদের নিয়ে অবমাননাকর মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court Showcause TMC MP Abhishek Banerjee

Spread the love

কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাImage Credit: TV9 Bangla

কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড় ধাক্কা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। গত ৭ নভেম্বর তিনি সমাজ-মাধ্যমে যে পোস্ট করেছেন তা ‘ক্রিমিন্যাল কনটেম্পট’। রায়ে জানালেন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপ্রক্রিয়ার প্রভাব খাটানোর চেষ্টা করেছেন অভিষেক। শুধু সাংসদ নন, তিনি মামলাকারীও।পর্যবেক্ষণ বিচারপতির। এ দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজও করেছে কোর্ট। ১৫ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে।

কোন ঘটনায় পদক্ষেপ অভিষেকের বিরুদ্ধে?

গত ৭ নভেম্বর জন্মদিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওই দিন রাতে বাড়ির বাইরে তীব্র উত্তেজনা-অশান্তি তৈরি হয়। সেই ঘটনা তুলে ধরে সরাসরি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ও সুপ্রিম কোর্ট (Supreme Court)-কে আক্রমণ করেন সাংসদ। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টকে আক্রমণ করে অভিষেক লেখেন,”এই গোটা ঘটনায় নীরব দর্শক হয়ে থাকার জন্য ধন্যবাদ।” আজ ছিল কলকাতা হাইকোর্টে অভিষেকের নিরাপত্তা বাড়ানো সংক্রান্ত একটি মামলার শুনানি।

সেই সময় রাজ্য সরকারের আইনজীবী সরাসরি অভিষেকের সোশ্যাল মিডিয়ার বক্তব্যকে তুলে ধরেন। জানান, অভিষেক কীভাবে বিচারপতিদের বিরুদ্ধে তোপ দেগেছেন। প্রশ্ন তুলেছেন, কয়েকজন বিচারপতি ঠিকমতো বিচার করছেন না। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, কারা রয়েছে অভিষেকের তালিকায়? সেই তালিকা তুলে দেওয়া হোক। তাহলে স্পষ্ট হবে কে বিজেপি আর কে তৃণমূল।

এরপর অভিষেকের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত পুনরায় ২ সপ্তাহে বিবেচনার নির্দেশ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে। আদালতে বিচারপক্রিয়ার প্রভাব, বিশৃঙ্খলা সৃষ্টি করা ফৌজদারি আদালত অবমাননা। কেন তাঁর বিরুদ্ধে সাজা দেবে না আদালত, তাই শোকজের জবাবে জানাতে হবে অভিষেক বন্দোপাধ্যায়কে। পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর এই মামলার হবে পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *