৫০ দিনে অচলাবস্থা, কোন পথে সুরাহা? - 24 Ghanta Bangla News
Home

৫০ দিনে অচলাবস্থা, কোন পথে সুরাহা?

Spread the love

কোন পথে সুরাহা সে সম্পর্কে অবশ্য কোনও পক্ষই দিশা দেখাতে পারেননি। সম্প্রতি একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল প্রাক্তনী সংসদের তরফে। যেখানে ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার, বর্ষীয়ান অভিনেত্রী রত্না পাঠক শাহ, লেখিকা অনিতা অগ্নিহোত্রীরা। তাঁরা প্রায় ৮ ঘণ্টা ধরে ক্যাম্পাসে বসে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। জহরের কথায়, ‘আমরা আগে থেকে ঠিক করা কোনও মতবাদ নিয়ে সেখানে যাইনি। আমরা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু তাঁরা আমাদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন।’ প্রাক্তনী সংসদের তরফে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট অনির্বাণ দত্ত মনে করেন, সব পক্ষকেই নমনীয় হতে হবে। তবে তাঁর বক্তব্য, ‘কোনও বাড়িতেও যদি এমন অচলাবস্থা তৈরি হয় তা হলে অভিভাবকদের উপরেই বেশি দায়িত্ব এসে পড়ে। বাড়ির বড়দেরই সমস্যার সমাধান করতে হয়। কিন্তু সেই ডায়লগের রাস্তা কর্তৃপক্ষই বন্ধ করে রেখেছেন। উল্টে যে শিক্ষক বা কর্মীরা আলোচনা চালাচ্ছিলেন, দেখা যাচ্ছে, বেছে বেছে তাঁদের কর্মচ্যুত করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *