সকালে মুখে তেতো বা টক স্বাদ? কারণ ও সমাধান জানুন
FAQ
১. সকালে ঘুম থেকে উঠে মুখ তেতো লাগে কেন?
ঘুমের সময় লালারস তৈরি ও গেলা কমে যায়। তখন পাকস্থলীর অ্যাসিড বা পিত্তরস খাদ্যনালি বেয়ে মুখে উঠে আসতে পারে। মুখের যত্নের অভাব, মুখ শুকিয়ে যাওয়া, কিছু ওষুধ এবং নাক-গলার সমস্যাও কারণ হতে পারে।
২. মুখ তেতো লাগা কি কোনও গুরুতর অসুখের লক্ষণ?
সব সময় নয়। তবে সমস্যা বারবার হলে বা কয়েক সপ্তাহ টানা চললে কারণ খুঁজে বের করা জরুরি।
৩. রাতের কোন অভ্যাসে এই সমস্যা বাড়ে?
রাতে ভারী খাবার খাওয়া, খেয়েই শুয়ে পড়া এবং শোয়ার আগে ঝাল, তেল-চর্বিযুক্ত খাবার খাওয়া।
৪. ঘরোয়া কী উপায়ে সমস্যা কমতে পারে?
শোয়ার দুই-তিন ঘণ্টা আগে খাওয়া সেরে ফেলুন। পর্যাপ্ত জল খান, নিয়মিত দাঁত মাজুন ও জিভ পরিষ্কার করুন। প্রয়োজনে খাটের মাথার দিক উঁচু করুন।
৫. কোন লক্ষণ থাকলে দেরি না করে ডাক্তার দেখাবেন?
বুকজ্বালা, খাবার উঠে আসা, গিলতে অসুবিধা, ক্রমাগত বমি বমি ভাব, পেটে অস্বস্তি বা কারণ ছাড়া ওজন কমলে।