ব্রেক ‘ফেল’ অবস্থাতেই ৪৬৩ কিলোমিটার ছুটল বন্দে ভারত, তদন্ত শুরু রেলের
বিষয়টি সামনে আসার পরেই সংশ্লিষ্ট কর্মী, কন্ট্রোলার এবং ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে রেল। উল্লেখ্য, গত ১১ নভেম্বর অসমে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনার কয়েক দিন আগেই বন্দে ভারতকে ঘিরে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। উভয় ক্ষেত্রেই ব্রেকিং ব্যবস্থার ত্রুটি ও রেলের নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির বিষয়টি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।