পুজো দেখতে এসে ডিজিটাল প্রণামী, সহায় QR কোড
কী বলছেন উদ্যোক্তারা?
পুজোর কমিটির তরফে জানানো হয়েছে, মানুষের বদলে যাওয়া অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে এই পদক্ষেপ। পুজো কমিটির সদস্য কৌস্তভ দে বলেন, ‘এখন অধিকাংশ মানুষ ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে উঠেছেন। অনেক ভক্ত দেবীকে প্রণাম করে প্রণামী দিতে চান, কিন্তু পকেটে নগদ টাকা না থাকায় তা সম্ভব হয় না। তাঁদের সেই অসুবিধার কথা ভেবেই QR কোডের ব্যবস্থা করা হয়েছে।’