জল্পনার অবসান, নয়া কোচের নাম ঘোষণা করে দিল এফসি গোয়া

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েকটি মরসুমে ভারতীয় ক্লাব ফুটবলে দুরন্ত পারফরম্যান্স ছিল এফসি গোয়ার (FC Goa)। তৎকালীন স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের হাত ধরে টানা দুইবার…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েকটি মরসুমে ভারতীয় ক্লাব ফুটবলে দুরন্ত পারফরম্যান্স ছিল এফসি গোয়ার (FC Goa)। তৎকালীন স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের হাত ধরে টানা দুইবার দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল দেশের প্রথম সারির এই ফুটবল দল। দুইটি ফাইনালে তারা পরাজিত করেছিল জামশেদপুর এফসির পাশাপাশি কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে। সেই সুবাদেই তারা এবার ও সুযোগ করে নিয়েছিল আন্তর্জাতিক মঞ্চে। তবে এই মরসুমে মানোলো যে আর দায়িত্বে থাকবেন না সেটা জানা গিয়েছিল আগেই।
তিনি যোগদান করেছিলেন মুম্বাই সিটিতে। তার পরিবর্তে সহকারী কোচ গৌরমাঙ্গি সিংয়ের তত্ত্বাবধানে এএফসির পাশাপাশি আইএসএল শুরু করেছিল দল। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। যার প্রভাব এসেছিল লিগের পয়েন্ট টেবিলে। বর্তমানে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে এফসি গোয়া। দলের এমন খারাপ পারফরম্যান্সে কথা মাথায় রেখে গত শুক্রবার দায়িত্বে থাকা কোচ গৌরমাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিল ম্যানেজমেন্ট। তারপর থেকেই নয়া কোচের নাম ঘোষণা নিয়ে তৈরি হচ্ছিল নানা জল্পনা কল্পনা। সেক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল স্প্যানিশ কোচ আঞ্জেল ভিয়াদেরোর নাম।
অ
বশেষে আজ বেশকিছু ঘন্টা আগে তার যোগদানের কথা জানিয়ে দিল এফসি গোয়া ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই তিনি এসে গিয়েছেন গোয়ায়। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার আগে নিজের দেশের চতুর্থ ডিভিশনের ফুটবল ক্লাব সিস্টাও রিভারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই দলের হয়ে খেলিয়ে ছিলেন প্রায় তিরিশটির কাছাকাছি ম্যাচ। এছাড়াও রায়ো ক্যান্টাব্রিয়া সহ এসডি পনফেরাদিনার মত ক্লাবের সঙ্গে ও যুক্ত ছিলেন এই কোচ। এবারের এই আইএসএলে তার তত্বাবধানে আইএসএল সহ সুপার কাপের মত টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলি খেলবেন সন্দেশ ঝিঙ্গানরা।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.