সূত্রের খবর, একেবারে নতুন অবতারে দর্শকের সামনে আসতে চলেছেন তিনি। সম্প্রতি, পুনেতে শুটিং শেষ হয়েছে এই ছবির-ই একটি পর্বের। তার মাঝেই নাইটক্লাবে ক্যামেরা বন্দি হলেন অভিনেতা, সঙ্গে ছিলেন জাহ্নবীও। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জোরদার আলোচনা।