গাড়ির ধাক্কায় প্রাণ হারাচ্ছে পাখি
এই সময়, রায়গঞ্জ: তথ্য বলছে, গত কয়েক বছরে রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে। এ বছরও গণনার রিপোর্ট অনুযায়ী, গতবারের তুলনায় পাখির সংখ্যা বেড়েছে ৯.২৫৬৪টি। এটি আশাব্যাঞ্জক দিক হলেও পাখিপ্রেমীদের দাবি, কুলিকে গাড়ির ধাক্কায় পাখি মৃত্যুর ঘটনাও ক্রমশ বাড়ছে। তাঁদের দাবি, কুলিক পক্ষীনিবাসের পাশে পুরোনো জাতীয় সড়কের প্রায় ৪০০ মিটার পথে স্পিড ব্রেকার বসানো হোক।