এফসি গোয়ার নতুন কোচ হলেন স্পেনের অভিজ্ঞ ভিয়াদেরো - 24 Ghanta Bangla News
Home

এফসি গোয়ার নতুন কোচ হলেন স্পেনের অভিজ্ঞ ভিয়াদেরো

Spread the love

স্পেনের অভিজ্ঞ কোচ অ্যাঞ্জেল ভিয়াদেরোকে চলতি মরশুমের বাকি সময়ের জন্য দায়িত্ব দিল এফসি গোয়া। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে পারস্পরিক সমঝোতায় কোচের পদ ছেড়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক গৌরমাঙ্গি সিং। সাতশোর বেশি ম্যাচে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ভিয়াদেরোর। স্পেনের একাধিক ক্লাবে কাজ করেছেন তিনি। পাঁচ দিন পর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর নতুন ইনিংস। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগের তালিকায় আপাতত সপ্তম স্থানে গোয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *