‘আমার কথার প্রকৃত অর্থকে বিকৃত করে…’, নয়া বিবৃতি পানিহাটির বিধায়কের
উল্লেখ্য, পানিহাটি এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব চরম সীমায় পৌঁছেছে বলে রবিবারই মৃত কর্মীর বাড়িতে গিয়ে বলেছিলেন রত্না। বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও যথাযথ অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেন রত্না। তাঁর অভিযোগ, পালাবদলের পরে পানিহাটি এলাকায় একাধিক তৃণমূল নেতা-কর্মী বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে। তাঁরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। পানিহাটি জুড়ে নিয়মিত কোন্দল, মারামারির ঘটনার জন্য ‘নব্য’ বিজেপি কর্মীরাই দায়ী। তবে এ দিন বিবৃতিতে রত্না বলেন, ‘আমার রাজনৈতিক পথচলা এবং জনসেবার মূল ভিত্তি ভারতীয় জনতা পার্টির আদর্শ, নেতৃত্বের প্রতি আস্থা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা। এই অবস্থানের কোনও পরিবর্তন হয়নি, আগামী দিনেও হবে না।’