Suvendu Adhikari: 'পা ধরতে গিয়েছে', অভিষেককে খোঁচা শুভেন্দুর | Suvendu Adhikari reacts as Abhishek Banerjee went to Sonia Gandhi's book launch - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘পা ধরতে গিয়েছে’, অভিষেককে খোঁচা শুভেন্দুর | Suvendu Adhikari reacts as Abhishek Banerjee went to Sonia Gandhi’s book launch

Spread the love

মেদিনীপুর: সনিয়া গান্ধীর বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নৈশভোজেও উপস্থিত ছিলেন তিনি। প্রকাশ্য়ে এসেছে, সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে অভিষেকের ছবি। আর সেই বিষয়ে প্রশ্ন করা হতেই অভিষেককে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সোমবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিষেক সম্পর্কে শুভেন্দু বলেন, “পা ধরতে গিয়েছে।” তাঁর এই মন্তব্যে কালীঘাট-তৃণমূল বলছে, এই ভাষা রাজনীতি অবক্ষয়ের প্রমাণ দেয়।

কালীঘাট-তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “এটা একজন মুখ্যমন্ত্রীর ভাষা! রাজনীতি কোথায় যাচ্ছে। একজন সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাঁর সম্পর্কে মুখ্যমন্ত্রীর এমন ভাষা হলে বুঝতে হবে, রাজনীতির অবক্ষয় হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা অন্তত নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করিনি। অভিষেক মিটিং-এ যোগদান করতে গিয়েছেন।”

ঋত-তৃণমূলের নেতা ঋজু দত্ত বলেন, “বাঁচার জন্য এখন ওদের কংগ্রেসের পা ধরতে হবে। এই রাজনীতি করে আর বেশিদিন চলবে না। আগে বাজপেয়ীর পায়ে ধরেছিলেন। এক সনিয়ার।” তাঁর প্রশ্ন, অধীর চৌধুরী, শুভঙ্কর সরকাররা নেতা হিসেবে মমতা বা অভিষেককে মেনে নেবেন?

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “সব ঠিক আছে। শুধু ওই ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবে, সেই প্রশ্ন উঠলেই সমস্যা শুরু হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *