Suvendu Adhikari on Recruitment: ‘আগের সরকার থাকলে চাকরি হত না’, ৬০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari gives appointment letter to 600 attacks old govt
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
মেদিনীপুর: মেদিনীপুর জেলা পুলিশের অনুষ্ঠানে ৬০০ জনের হাতে নিয়োগ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, নয়া সরকার এক বছরের মধ্যেই ১ লক্ষ চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে, আর সেটা করা হবে। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, আগের সরকার থাকলে এই নিয়োগ সম্ভব হত না।
মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে এই সরকার আসার পর বেকার যুবক-যুবতীদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করা হচ্ছে। রাজনৈতিক কোনও নিয়োগ আর হবে না।” সব ক্ষেত্রে আধিকারিক বসিয়ে নজরদারি করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কয়েক’শ সাব ইন্সপেক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
সরকারি স্তরে পরীক্ষার মাধ্যমে পুলিশ, শিক্ষক ও বিভিন্ন দফতরে ১ লক্ষ নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগের সরকার ক্ষমতায় এলে একটাও চাকরি হত না বলে মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, “ওবিসি জটে আটকে ছিল নিয়োগ। বিধানসভায় আইন এনে সংশোধন করা হয়েছে। গত ৮ জুলাই মামলা তুলে নেওয়া হয়েছে। আগের রায় অনুযায়ী নিয়োগ হচ্ছে।”
উল্লেখ্য, ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে তৎকালীন রাজ্য সরকার। নতুন সরকার সেই মামলা তুলে নিয়েছে।