Samik bhattachariya-সিপিএমকে দিয়ে মামলা ঠুকে পুরভোট আটকেছে: শমীক
আলিমুদ্দিন স্ট্রিট ও কালীঘাট তাঁদের যুক্তি দিলেও শমীকের তীব্র কটাক্ষের হাত থেকে কোনও পক্ষ রেহাই পায়নি। শমীক এ দিন বলেন, ‘তৃণমূল বাড়ির বারান্দায় আবদ্ধ হয়ে গেছে। সিপিএমকে কোর্টে পাঠিয়ে দিয়েছে। এখন তৃণমূল এবং সিপিএম এক হয়েছে। এখন প্রবল ভালোবাসা, আর লড়াই নেই। সিপিএমের বাড়ি যাবে না, ওদের বিয়েবাড়ি যাবে না, অন্নপ্রাশনে যাবে না, ওরা কেউটে সাপ, সিপিএম দেখলে পিটিয়ে মারো, সিপিএম যে মঞ্চে থাকবে সেই মঞ্চে তৃণমূল বসবে না — এ সব শোনা যাচ্ছে না। কিন্তু আজ তৃণমূল নামহীন, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, ব্যাঙ্ক অ্যাকাউন্টহীন, প্রতীকহীন––এই অবস্থায় রয়েছে। খড়কুটো ধরে বেঁচে থাকতে চাইছে।’