Ratna Debnath: ‘বিজেপি না জিতলে…’, মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই বিবৃতি দিলেন রত্না | Panihati MLA Ratna Debnath gives statement on her comment on BJP winning
মৃত বিজেপি কর্মীর স্ত্রীর পাশে দাঁড়িয়ে রত্না বলেন, “বিজেপি না জিতলে ভালো হত। মনে হচ্ছে পরিবারটির এই অবস্থার জন্য আমি দায়ী। এই তো বাচ্চাগুলোর বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল।”
সমালোচনা করেন মন্ত্রীরাও
রবিবার এই মন্তব্য সামনে আসার পর সোমবারই একে একে মুখ খোলেন রাজ্যের মন্ত্রীরা। পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন, “রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো।” প্রশাসনের উপর ভরসা রাখার কথা বলেন তিনি। আর এক মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “ঠকোথাও সমস্যা থাকলে, সেটা পার্টির লোকেরা দেখবেন। ওঁরও ঠিক জায়গায় বলা উচিত। প্রেস-মিডিয়ায় বললে কোনও সমাধান হয় না।”