Prince William-Katherine India Visit: আজ ভারতে পা রাখছেন প্রিন্স উইলিয়াম ও কেট, সফরে থাকছে বিশেষ চমক! | Prince William and Kate Middleton to Visit India: Mumbai Trip, Earthshot Prize and Meeting with PM Narendra Modi - 24 Ghanta Bangla News
Home

Prince William-Katherine India Visit: আজ ভারতে পা রাখছেন প্রিন্স উইলিয়াম ও কেট, সফরে থাকছে বিশেষ চমক! | Prince William and Kate Middleton to Visit India: Mumbai Trip, Earthshot Prize and Meeting with PM Narendra Modi

Spread the love

প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথেরিন।Image Credit: PTI

নয়া দিল্লি: ভারতের মাটিতে পা রাখবেন ব্রিটেনের প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস, উইলিয়াম ও ক্যাথেরিন। আগামী সপ্তাহেই তিনদিনের জন্য ভারত সফরে আসছেন ব্রিটেনের যুবরাজ ও তাঁর স্ত্রী। ব্রিটিশ সরকার সূত্রে খবর, ই সফরে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন।

ব্রিটেনের রাজগদির উত্তরসূরী প্রিন্স উইলিয়াম। স্বাভাবিকভাবেই তাঁর এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, আজ, সোমবার মুম্বইয়ে এসে পৌঁছবেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথেরিন। তাঁরা মঙ্গলবার ‘২০২৬ আর্থশট প্রাইজ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বুধবার মুম্বই থেকে দিল্লিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, উইলিয়াম ও কেট তাদের ভারত সফরে উদ্ভাবন, সৃজনশীলতা ও পরিবেশবান্ধব উদ্যোগ সম্পর্কে জানবেন।  নগর পরিবহণ, পরিবেশবান্ধব উৎপাদন, তরুণদের নেতৃত্বে পরিবেশরক্ষা এবং ভারতের সৃজনশীল শিল্প হবে তাঁদের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

সফরের প্রধান আকর্ষণ হল ষষ্ঠ  আর্থশট প্রাইজ অ্যাওয়ার্ড (Earthshot Prize Awards)। জলবায়ু পরিবর্তন, বর্জ্য, বায়ুদূষণ, সমুদ্র সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিনব উদ্যোগকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। প্রতি বছর পাঁচজন বিজয়ীকে বেছে নেওয়া হয় এবং প্রত্যেককে ১০ লক্ষ পাউন্ড পুরস্কার দেওয়া হয়।

সফরে ক্রিকেট, ফ্যাশন ও সিনেমার মাধ্যমে ভারত-ব্রিটেনের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কও তুলে ধরা হবে। ব্রিটেনের দাবি, জলবায়ু ও পরিচ্ছন্ন জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের ‘ভিশন ২০৩৫’ অংশীদারিত্বের অন্যতম প্রধান স্তম্ভ।

ব্রিটিশ প্রতিনিধিদের মতে, দুই দেশের সম্পর্ক এখন শুধু সরকারের মধ্যে সীমাবদ্ধ নেই। সাধারণ মানুষের যোগাযোগ, প্রযুক্তি, বিনিয়োগ, শিক্ষা, নিরাপত্তা ও পরিবেশ-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যতে এই অংশীদারিত্বকে আরও গভীর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *