Litton Das Century: 'আমার রাজকন্যা, তোমার জন্য'.... মেয়ের জন্মদিনে বিশেষ উপহার বাবা লিটনের | Liton Das Dedicates Century To Daughter On Her Birthday! Shows Heartwarming Note - 24 Ghanta Bangla News
Home

Litton Das Century: ‘আমার রাজকন্যা, তোমার জন্য’…. মেয়ের জন্মদিনে বিশেষ উপহার বাবা লিটনের | Liton Das Dedicates Century To Daughter On Her Birthday! Shows Heartwarming Note

Spread the love

জোহানেসবার্গ: ওয়েস্ট ইন্ডিজের পরেই আবার টেস্টের জার্সিতে বাংলাদেশ। শাই হোপদের পর এবার বাভুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছে বাংলাদেশ। সেই টেস্টে দুরন্ত শতরান করলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। সোমবার ম্যাচের দ্বিতীয় দিনের সকালে ১৫৪ বলে শতরান করেন তিনি। এটি টেস্ট ক্রিকেটে লিটনের অষ্টম শতরান। তবে সেঞ্চুরির পর তাঁর ‘মেসেজ’ নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসের ৮৮তম ওভারের পঞ্চম বলে মার্কো জানসেনকে বাউন্ডারি মেরে শতরান পূর্ণ করেন লিটন। প্রথম দিনের শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে বাকি ৮ রান ৪ ওভারের মধ্যেই তুলে নেন এই বাংলাদেশি ব্যাটার। শতরান করেই পকেট থেকে একটি কাগজ বের করে ক্যামেরার সামনে ধরেন লিটন। সেখানে লেখা ছিল, “শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই শতরান তোমার জন্য।” মেয়ের জন্মদিনে মেয়েকে নিজের শতরান উৎসর্গ করেন তিনি। মাঠের এই আবেগঘন মুহূর্ত ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হলেন লিটন। তবে শতরানের পর আর বেশিদূর এগোতে পারেননি তিনি। ১৭৯ বলে ১২০ রান করে আউট হলেন লিটন। ডেন প্যাটারসনের বলে ইনিংসের ৯৬তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন তিনি। এই ম্যাচে প্যাটারসনের এটি দ্বিতীয় উইকেট। এর আগে সোমবার মেহেদী হাসান মিরাজকে ১০ রানে আউট করেন তিনি। তাঁর সঙ্গে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়ও।

প্রথমে ব্যাট করে ৪০০ রানে অল আউট হয় বাংলাদেশ। ৬৭ রান করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১৩৭ রানে আউট হয়েছেন হৃদয়। জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ২৪৪/২। ১৩৫ রানে অপরাজিত ওপেনার মার্ক অ্যাকারম্যান। ৮৩ রান করেছেন জুবাইর হামজা। অধিনায়ক বাভুমা অপরাজিত আছেন ৮ রানে। তবে এর মধ্যেই লিটনের সেঞ্চুরি ও মেসেজ নিয়ে চর্চা চলছে সোশাল মিডিয়াতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *