‘২১ বছর ধরে লড়াই...’, ‘টাইপ ১ ডায়াবিটিস’ নিয়ে খোলা চিঠি লিখলেন পপতারকা নিক জোনাস - 24 Ghanta Bangla News
Home

‘২১ বছর ধরে লড়াই…’, ‘টাইপ ১ ডায়াবিটিস’ নিয়ে খোলা চিঠি লিখলেন পপতারকা নিক জোনাস

Spread the love

টাইপ ২ ডায়াবিটিসের চেয়ে টাইপ ১ ডায়াবিটিস অনেকটাই আলাদা। এটি একটি অটোইমিউন রোগ, যা খুব দ্রুত শরীরে থাবা বসায়। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে এক পডকাস্টে নিক জানিয়েছিলেন, ১৩ বছর বয়সে এই রোগ ধরা পড়ার আগে সচেতনতার অভাবে তিনি বুঝতেই পারেননি কেন তাঁর শরীর খারাপ লাগছে এবং দ্রুত ওজন কমে যাচ্ছে।

নিজের খোলা চিঠিতে ডায়াবিটিসকে ‘পুরোনো বন্ধু’ বলে সম্বোধন করে নিক লিখেছেন, এই রোগের সঙ্গে বসবাস করা মানে প্রতি সপ্তাহে শত শত ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া, যা বাইরের মানুষ হয়তো টেরও পান না। নিকের কথায়, ‘সত্যি বলতে, কয়েক মিনিট অন্তরই আমাদের কথা হয়। গ্লুকোজ়ের মাত্রা কত রয়েছে তা দেখার জন্য ফোনের দিকে তাকিয়ে থাকা, কিংবা ১৭ গ্রাম কার্বোহাইড্রেট যুক্ত কোনও খাবার খাওয়ার আগে ইনসুলিন পাম্পের বোতাম টেপা, এগুলো অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। বেশিরভাগ মানুষ এগুলো লক্ষ্যই করেন না। কিন্তু এ ভাবেই শরীর, মন এবং ডিভাইসের সঙ্গে আপনার এক নিরবচ্ছিন্ন কথোপকথন চলতে থাকে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *