হাওড়া-জামালপুর এক্সপ্রেসে মহিলা যাত্রীকে ধাক্কা, সোনার গয়না-পাসপোর্ট ছিনতাই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
X হ্যান্ডলে @furrymomneeds নামের অ্যাকাউন্ট থেকে মহিলা যাত্রীর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘সাহেবগঞ্জের কাছে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পাসপোর্ট, সোনার গয়না ছিনিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। আমি পড়ে গিয়ে চোট পেয়েছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আর্জি জানাচ্ছি।’ ভিডিয়োতে ওই মহিলাকে বলতে শোনা যায়, ‘আমি ব্যাগ শক্ত করে ধরেছিলাম। আমাকে ধাক্কা দিয়ে ফেলে সব নিয়ে পালাল। ব্যাগে আমার পরিচয়পত্র, পাসপোর্ট ছিল। সোনার গয়নাও নিয়ে পালিয়েছে।’