রবিবার সকালে বড়বাজারের গুরুদ্বারে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে ১১টা নাগাদ গুরুদ্বারে পৌঁছে প্রার্থনা করেন তিনি। ‘বড় শিখ সঙ্গত’-এর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। এরপর শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী।