মদ্যপান নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর
রাস্তায় মদ্যপান করে হাঙ্গামা, গুন্ডামি কিংবা মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করলে কোনও ভাবেই রেয়াত করা হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের এলাকা ছাড়তে বাধ্য করা হবে। এমনই কড়া হুঁশিয়ারি দিলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। একটি অনুষ্ঠানে তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সমাজমাধ্যমেও সেটি ভাইরাল হয়েছে। মন্ত্রীর সাফ কথা, মদ্যপান করে রাস্তায় নেমে সাধারণ মানুষকে হয়রান করা, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ কিংবা এলাকায় অশান্তি সৃষ্টি করা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।