‘বই পোড়ায় না, পড়তে হয়’, বাড়ি বাড়ি ‘বুকস্টল’ নিয়ে যাচ্ছে সিপিএম
একটি ভ্যানে করে বই নিয়ে উত্তরপাড়া ক্রাউন গেট, কাঁঠাল বাগান বাজার এলাকা, মাখলা বিড়লা মোড় এলাকায় ঘুরছেন সিপিএমের কর্মী-সমর্থকরা। পোস্টারে লেখা, ‘বই পোড়ায় না, পড়তে হয়’। নানা ধরনের বই রয়েছে সেখানে। সিপিএমের বক্তব্য, বই পড়া বাড়াতে, বুকস্টলে যে হামলার জায়গা নয় এটা বোঝাতেই রাজ্য জুড়ে হাজার হাজার সিপিএম কর্মী মানুষের ঘরে, দোকানে পৌঁছে যাচ্ছেন বই নিয়ে। সাইকেল, রিক্সা, ভ্যান, টোটো, হাতে বই নিয়ে কর্মীরা পৌঁছে যাচ্ছেন।