পিংলা মহাবিদ্যালয়ে ছাঁটাইয়ের নোটিস ১৭ অস্থায়ী কর্মীকে - 24 Ghanta Bangla News
Home

পিংলা মহাবিদ্যালয়ে ছাঁটাইয়ের নোটিস ১৭ অস্থায়ী কর্মীকে

Spread the love

সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। বদল ঘটেছে কলেজ পরিচালন সমিতিতেও। বর্তমানে কলেজ পরিচালন সমিতির সভাপতি হয়েছেন পিংলার বিজেপি বিধায়ক স্বাগতা মান্না। বিষয়টি তাঁরও নজরে আসে। প্রশ্ন ওঠে, যেখানে ১৩ জন কর্মীর প্রয়োজন সেখানে কেন ৩২ জনকে রাখা হয়েছে! তৃণমূল রাজনৈতিক কারণে এ সব নিয়োগ করেছিল বলেও অভিযোগ ওঠে। তারপরেই পরিচালন সমিতির বৈঠক ডেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই কর্মীদের হোয়াটসঅ্যাপে ছাঁটাইয়ের কথা জানানো হয়। শুক্রবার তাঁরা কলেজে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। এ দিন থেকে তাঁরা কলেজ গেটে অবস্থান-বিক্ষোভে বসে‌ন। গ্রন্থাগারের অস্থায়ী কর্মী পবিত্র সিং, হস্টেলের কৃষ্ণা মাইতি, বীরেশ সামন্তরা বলছেন, ‘আমরা ১০-১২ বছর ধরে অস্থায়ী পদে কাজ করছি। হঠাৎ এখন বলছে, আর কাজ করার দরকার নেই। আমরা সবাই সাধারণ গরিব পরিবারের। এখন কী ভাবে সংসার চালাব?’ কৃষ্ণা মাইতির কথায়, ‘আমার স্বামী মারা গিয়েছেন। দুই সন্তানকে নিয়ে সংসার। এখন তো অথৈ জলে পড়ে গেলাম।’ পুনরায় বহালের দাবির পাশাপাশি ছাঁটাই হওয়া কর্মীদের অভিযোগ, বর্তমান অধ্যক্ষ তাঁর পছন্দের ১৫ জনকে রেখে বাকিদের ছাঁটাই করেছেন। বীরেশ, পবিত্রদের অভিযোগ, ‘অধ্যক্ষ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। আমরা প্রতিবাদ করেছিলাম বলেই আমাদের ছাঁটাই করা হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *