পাগড়ির পাশে দোল খাচ্ছে নিমপাতার গোছা, এ কী সাজে জঙ্গলমহলের ‘কুটুম’ শুভেন্দু অধিকারী! সত্যিটা জানলে চমকে যাবেন - 24 Ghanta Bangla News
Home

পাগড়ির পাশে দোল খাচ্ছে নিমপাতার গোছা, এ কী সাজে জঙ্গলমহলের ‘কুটুম’ শুভেন্দু অধিকারী! সত্যিটা জানলে চমকে যাবেন

Spread the love

বাংলার কোন কোন সম্প্রদায়ের মধ্যে নিমপাতার ব্যবহার রয়েছে?

রাজবংশী সম্প্রদায়

উত্তরবঙ্গের রাজবংশী সমাজে নিমের ব্যবহার নিয়ে নৃতাত্ত্বিক গবেষণায় বেশ কিছু তথ্য পাওয়া যায়। চৈত্রের শেষ দিন পালিত বিসুয়া উৎসবে বাড়ির দরজায় নিমপাতা, রসুন, পেঁয়াজ-সহ বিভিন্ন গাছের ডাল ঝুলিয়ে রাখার রীতি রয়েছে। লোকবিশ্বাস, এর মাধ্যমে রোগব্যাধি, ক্ষতিকর পোকামাকড় ও অশুভ শক্তিকে দূরে রাখা যায়। রাজবংশী সমাজের অমতি পুজোতেও ঘরের প্রবেশপথে নিমের ডাল ঝোলানোর উল্লেখ রয়েছে।

সাঁওতাল সম্প্রদায়

সাঁওতালদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বাহা। ফাল্গুন মাসে পালিত এই উৎসব প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের ভারি সুন্দর উদ্‌যাপন। এই সময়ে শাল, পলাশ, মহুয়া, আম, নিম-সহ বিভিন্ন গাছে নতুন পাতা ও ফুল আসে। তাই বাহা পরবের আগে নিম ও অশ্বত্থের গাছের পাতা ছেঁড়া বা গাছের ফুল-ফল সংগ্রহ অশুভ বলে মনে করা হয়।

তা ছাড়া ব্যক্তির অন্তরের অশুচি ভাব কাটাতে, শরীর ও মনকে শুদ্ধ রাখতে মাথায় বা কানের পিছনে নিমপাতা গুঁজে রাখার চল রয়েছে সাঁওতাল, শবর, মুন্ডার মতো বিভিন্ন উপজাতির মানুষের মধ্যে।

নিমগাছে শীতলা, মনসার দেবীর বাস বলেও বিশ্বাস রয়েছে বহু উপজাতির মধ্যেই। আগে যখন চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, বসন্ত বা হাম জাতীয় ছোঁয়াচে রোগ দেখা দিলে দেবীকে তুষ্ট করতে এবং রোগের প্রকোপ কমাতে নিমপাতা দিয়ে পুজো ও আরাধনার চল ছিল। সেই থেকেও গুরুত্ব বাড়ে নিমপাতার।

মনে করা হয়, নিমের উপকারী গুণের কারণেই পবিত্র আখ্যান পেয়েছে নিমপাতা। শিশুদের অশুভ শক্তি থেকে দূরে রাখতে বা বিভিন্ন পরবে, অনুষ্ঠানে এই নিমপাতা পরার চল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *