নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঋত্বিকের, প্রশংসায় পঞ্চমুখ মানোলো - 24 Ghanta Bangla News
Home

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঋত্বিকের, প্রশংসায় পঞ্চমুখ মানোলো

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক মাস ধরেই বিশ্বের অন্যতম শক্তিশালী দলগুলির সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলে আসছে ভারত। যার মধ্যে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে তারা হাড্ডাহাড্ডি লড়াই…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক মাস ধরেই বিশ্বের অন্যতম শক্তিশালী দলগুলির সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলে আসছে ভারত। যার মধ্যে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে তারা হাড্ডাহাড্ডি লড়াই করেছে বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে। সেই ম্যাচে খালিদ জামিলের ছেলেদের পারফরম্যান্স নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছিল তেত্রিশ কোটি দেশবাসীকে। তারপর সামরিক বিরতির মধ্য দিয়ে অক্টোবর মাসে জোড়া ফ্রেন্ডলি ম্যাচ খেলে ব্লু-টাইগার্স। যেখানে তারা লড়াই করেছিল পাঁচবারের বিশ্বজয়ী দল তথা ব্রাজিলের পাশাপাশি দুই বারের বিশ্বকাপ শিরোপাধারী উরুগুয়ের বিরুদ্ধে।

ব্রাজিল ম্যাচে চারটি গোলের ব্যবধানে পরাজিত হতে হলেও সেদিন মাঠে অভিষেক ঘটেছিল গোলরক্ষক প্রভসুখান সিং গিলের। প্রথমার্ধে গুরপ্রীত সিং সান্ধু খেললেও পরবর্তীতে সেই পাঞ্জাবি গোলরক্ষক এর উপরেই ভরসা রেখেছিলেন খালিদ। এছাড়াও সেই ম্যাচে সুযোগ পেয়েছিলেন স্কোয়াডের একাধিক নয়া ফুটবলার। তারপর কয়েকদিনের ব্যবধানে আয়োজিত হয়েছিল দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ। যেখানে প্রতিপক্ষ ছিল শক্তিশালী উরুগুয়ে। সেই ম্যাচে ভারতের পরাজয়ের ব্যবধান বড় হলেও এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও সুযোগ পেয়েছিলেন একাধিক তরুণ প্রতিভা।

সেই ধারা বজায় থাকল এবারের এই নিউজিল্যান্ড সফরে। ভারতীয় সময় রবিবার সকালে দ্বিতীয় ফ্রেন্ডলিতে নেমেছিল দুই শিবির। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে পরাজিত হতে হলেও এই ম্যাচের দ্বিতীয়ার্ধেই বিশাল কাইথের পরিবর্তে মাঠে এসেছিলেন তরুণ গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি (Ritwik Tiwari)। গত কয়েক সিজন ধরেই ক্লাব ফুটবলের দুরন্ত পারফরম্যান্স করে আসছেন এই ফুটবলার। সুপার কাপ জিতেছেন টানা দুইবার। গতবার দল আইএসএল চ্যাম্পিয়ন না হলেও সেরা গোলরক্ষক ছিলেন ঋত্বিক‌। জাতীয় দলে তার সুযোগ পাওয়ায় যথেষ্ট খুশি এফসি গোয়ার প্রাক্তন কোচ মানোলো মার্কেজ‌ (Manolo Marquez)।

বেশ কিছু ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইটের স্টোরিতে ঋত্বিকের ছবি আপলোড করে তিনি লেখেন, ‘এফসি গোয়ায় প্রায় তিনটে বছর। মূল দলে সুযোগের জন্য ৩টি সিজনের অপেক্ষা। নতুন প্রজন্মের জন্য প্রতিদিন কীভাবে অনুশীলন করা উচিত তার উদাহরণ। কখনও হাল ছাড়েনি। আইএসএলএ সেরা পারফরম্যান্স। জাতীয় দলের হয়ে অভিষেকেই সেরা পারফরম্যান্স। অনেক অনেক অভিনন্দন।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *