‘দেশবিরোধী সেলিম’! অর্জুন মন্তব্যে বিতর্ক
শুক্রবার তৃণমূল ও বিজেপিকে বিঁধতে গিয়ে কাস্টিস্ট, করাপ্ট, কমিউনাল ও ক্রিমিনাল, এই ‘ফোর সি’ তত্ত্বের কথা শুনিয়েছিলেন মহম্মদ সেলিম। তারই জবাবে এ দিন অর্জুন বলেন, ‘সেলিমের থেকে সবাই সাবধান থাকুন। উনি ভারতবর্ষের লোকই নন, আদ্যোপান্ত একজন দেশবিরোধী। ওঁকে শুধু বাংলা নয়, গোটা দেশ থেকে তাড়ানো দরকার।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘সেলিমের মতো মানুষ কখনোই দেশের ভালো ভাবতে পারেন না। এঁরা এ দেশের খেয়ে পাকিস্তানের গুণগান করেন।’ তিনি দাবি করেন, বামপন্থীদের পায়ের তলায় মাটি নেই, চিন ও আমেরিকা থেকে অর্থ সাহায্য নিয়ে তারা দল চালাচ্ছে।