দুই ম্যাচে ৮ গোলের ধাক্কা, ঘুরে দাঁড়ানোর বার্তা রায়ানের - 24 Ghanta Bangla News
Home

দুই ম্যাচে ৮ গোলের ধাক্কা, ঘুরে দাঁড়ানোর বার্তা রায়ানের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক মাস ধরেই একেবারে ছন্দে নেই ভারতের সিনিয়র ফুটবল দল। গত সেপ্টেম্বর মাসের পানামা ম্যাচ বাদ দিলে তারপর আর সেভাবে সফল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক মাস ধরেই একেবারে ছন্দে নেই ভারতের সিনিয়র ফুটবল দল। গত সেপ্টেম্বর মাসের পানামা ম্যাচ বাদ দিলে তারপর আর সেভাবে সফল হয়নি ব্লু-টাইগার্স। গত অক্টোবরে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দুইটি ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল খালিদ জামিলের ছেলেরা‌। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল ব্রাজিল ও শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে। প্রথমে ব্রাজিলের বিরুদ্ধে চারটি গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত। তারপর দ্বিতীয় ম্যাচে একটা সময় দিয়াগো ফোরলানের বিরুদ্ধে নেমেছিল গুরপ্রীত সিং সান্ধুরা। অনিরুদ্ধ থাপা সেই ম্যাচে গোল করে ভারতকে সমতায় আনলে ও তা বজায় থাকেনি।

শেষ পর্যন্ত বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ভারতীয় শিবিরকে। সেই সমস্ত হতাশা কাটিয়ে এবার এই নভেম্বরে নিউজিল্যান্ড সফরে এসেছিল রায়ান উইলিয়ামসরা (Ryan Williams)। গত কয়েকদিন আগেই সেখানকার মিডিয়া স্টেডিয়ামে পাঁচ গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল বিশাল কাইথদের। সেই ধাক্কা কাটিয়ে আজ ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ দ্বিতীয় ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল মনবীর সিংরা। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে পরাজিত হয় ভারত। দুই ম্যাচে আট গোল নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা সকলের কাছে।
তবে এই হতাশা কাটিয়ে খুব শীঘ্রই যে দল ঘুরে দাঁড়াবে সেই কথাই জানিয়ে দেন রায়ান উইলিয়ামস। তিন বলেন, ‘ এই দুটো ম্যাচের ফলাফল সত্যিই হতাশাজনক।স্পষ্টতই, দল হিসেবে আমরা যথেষ্ট ভালো খেলিনি। হ্যাঁ, ইতিবাচক দিক খুব বেশি নেই, কিন্তু যা কিছু সামান্য পাওয়া যায় তা আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে। তাই আমরা আবার পর্যালোচনা করব, কিছু ইতিবাচক দিক খুঁজে বের করার চেষ্টা করব, সেগুলো গ্রহণ করব এবং দেখব কীভাবে সেগুলোর ওপর ভিত্তি করে আরও উন্নতি করা যায়।’

আরও বলেন, ‘নতুন বছরের জন্য সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করব এবং আমরা পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার চেষ্টা করব।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *