ছবি ও গলার স্বর নকল করে ভাব জমায় অভিযুক্ত?
যদিও ধৃতের বয়ানে একাধিক অসঙ্গতি আছে বলে তদন্তকারীরা মনে করছেন। তদন্তকারীদের দাবি, অনলাইন গেমিং প্ল্যাটফর্মে যখন প্রথমবার ওই যুবতীর সঙ্গে আলাপ হয় ধরমবীরের, তখন তিনি ভুয়ো ছবি ব্যবহার করেছিলেন তাঁর প্রোফাইলে। এমনকী, যুবতীর সঙ্গে কথা বলার সময়ে গলার স্বরও নকল করেছিলেন। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে নিহত যুবতীর মোবাইল, সোনার হার, আংটি, রুপোর ব্রেসলেট, এটিএম কার্ড ও মেট্রোর স্মার্ট কার্ড উদ্ধার হয়েছে। মোবাইলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ব্যারাকপুরের ডিসি (সাউথ) কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে এবং ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।’